ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সাগরে একবার জাল ফেলেই ১৭০ মণ ইলিশ, মাঝিকে স্বর্ণের চেইন উপহার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 August, 2021, 10:28 PM

সাগরে একবার জাল ফেলেই ১৭০ মণ ইলিশ, মাঝিকে স্বর্ণের চেইন উপহার

সাগরে একবার জাল ফেলেই ১৭০ মণ ইলিশ, মাঝিকে স্বর্ণের চেইন উপহার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একবার জাল ফেলেই ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ। মাছগুলো বিক্রি হয়েছে প্রায় ৫০ লাখ টাকায়। এদিকে একসঙ্গে এতো মাছ ধরা পড়ার খুশিতে ট্রলারের মাঝিকে ৫০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছেন ট্রলার মালিক।

গত রবিবার (২২ আগস্ট) রাতে ফেলা জালে পাথরঘাটা বৃহত্তম মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি আল মদিনা নামের মাছ ধরা ট্রলারে মাছগুলো ধরা পড়ে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মাছ ২১ থেকে ৫২ হাজার টাকা মণ দরে প্রায় ৫০ লাখ টাকায় কিনে নেন ১৫ জন পাইকার।
এফবি আল মদিনা ট্রলারের মাঝি মো. ইমরান হোসেন বলেন, শনিবার (২১ আগস্ট) পাথরঘাটা থেকে রসদ নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যাই। রবিবার রাতে জাল পেতে সোমবার (২৩ আগস্ট) সকালে জাল তুললে প্রচুর মাছ পাই। ট্রলারে মাছ রাখার জায়গা না হওয়ায় সোমবার রাতেই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) নিয়ে আসি। পরে মঙ্গলবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়। দুপুর ১২টার মধ্যে সব মাছ বিক্রি হয়ে যায়।

এফবি আল মদিনা ট্রলারের মালিক পাথরঘাটার এনামুল হোসাইন জানান, এখন ইলিশের ভরা মৌসুম। তারপরও জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। আমার ট্রলারে বিপুল পরিমাণ মাছ ধরা পড়েছে। এজন্য আমি খুশি হয়ে নৌকার মাঝিকে একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status