|
সুনামগঞ্জে ঠিকাদারের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার
মাইনুল হক, সুনামগঞ্জ
|
![]() সুনামগঞ্জে ঠিকাদারের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার উল্লেখ গত ২৩ মে ২০২১ সুনামগঞ্জের প্রথম শ্রেণীর ঠিকাদার বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আনোয়ারুল হক আনোয়ারের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি হিসেবে কবির হোসেনসহ ৬(ছয়)জনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে ২৪ মে রাত আনুমানিক ১২ ঘটিকায় সিলেট থেকে ২নং আসামিকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই শরিফুল ইসলাম। সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা নং ১৪৯/২১ এ বর্নীত আছে অক্ষয়নগর মৌজার উপর অবস্থিত জমিতে ১ নং আসামি কবির হোসেন অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে জমির চারপাশে পলিথিন দিয়ে ভিট উঁচু করে। এর ফলে আনোয়ারুল হকের ৭২ বিঘা ফসলি জমি চাষ এর অনুপযোগি হয়ে পড়ে। এই জমির চারপাশে পলিথিন দিয়ে ভিট উঁচু না করার জন্য ব্যবসায়ী আনোয়ারুল হকের পিতা সহকারী কমিশনার (ভুমি) সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের কারনে কবির হোসেন রাগান্বিত হয়ে ২৩মে ২০২১ তারিখ শনিবার রাত আনুমানিক ১০ঃ৩০ ঘটিকার সময় আনোয়ারুল হক নিজ মোটরসাইকেল চালিয়ে এল,জি,ই,ডি ভবন থেকে বাসায় আসার সময় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত করেন কবির হোসেনের সন্ত্রাসী বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাস্পাতালের ভর্তি করে চিকিৎসা চালিয়ে যান। ৬ জনকে আসামি করে মামলা বিজ্ঞ আদালতে প্রেরন করেন সুনামগঞ্জ সদর মডেল থানা। পরে সদর থানা তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তদন্ত অফিসার আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। ২৪ আগস্ট ২০২১ তারিখ ১ নং আসামি কবির হোসেন সুনামগঞ্জ সদর কোর্টে হাজিরা দেওয়ার জন্য গেলে সুনামগঞ্জ সদর কোর্টের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট কুদরত ই ইলাহি কবির হোসেনকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
