ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবজি খেলায় মগ্ন, ট্রেনে কাটা পড়লো ৪ কিশোর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 August, 2021, 7:39 PM

পাবজি খেলায় মগ্ন, ট্রেনে কাটা পড়লো ৪ কিশোর

পাবজি খেলায় মগ্ন, ট্রেনে কাটা পড়লো ৪ কিশোর

কানে হেডফোন দিয়ে পাবজি-ফ্রি ফায়ার গেম খেলতে খেলতেই ট্রেনে কাটা পড়ে চার কিশোরে মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাতে ওই চার কিশোর রেল লাইনের ওপর দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের চোখ ছিল মোবাইল ফোনে। মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা। এ সময় ছুটে আসছিল আগরতলা–দেওঘর এক্সপ্রেস। রেল লাইনের ওপর কিশোরদের দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনের চালকও হুইসেল বাজাচ্ছিলেন। কিন্তু চার কিশোরের কানে কোনো কিছুই পৌঁছেনি। ট্রেনে কাটা পড়ে একসঙ্গে মৃত্যু হয় তাদের।

খবরে বলা হয়, মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় চারটি দেহ। ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু তখন আর কিছুই করার নেই। খবর পেয়ে তখন রেল পুলিশ সেখানে উপস্থিত হয়। নিহত ওই চার কিশোর চোপড়ার কোনাগছ গ্রামের বাসিন্দা।

মৃতদের পরিবারের লোকেদের কাছ থেকে জানা গিয়েছে ওই যুবকরা সবাই পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। রোববার রাখি পূর্ণিমার ছুটি থাকায় বাড়ি এসেছিলেন তারা।

উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শচীন মক্কার বলেন, ‘আমরা ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যুর ঘটনার খবর পেয়েছি। মৃতদের আত্মীয়-স্বজনরা তাদের সৎকার কাজ করেছেন বলেও জেনেছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status