ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
লেফটেন্যান্ট জেনারেল নিগারের বায়োপিকে অভিনয় করছেন মাহিরা খান (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 August, 2021, 7:53 PM

লেফটেন্যান্ট জেনারেল নিগারের বায়োপিকে অভিনয় করছেন মাহিরা খান (ভিডিও)

লেফটেন্যান্ট জেনারেল নিগারের বায়োপিকে অভিনয় করছেন মাহিরা খান (ভিডিও)

পাকিস্তান সেনাবাহিনীতে প্রথম এবং একমাত্র নারী থ্রি-স্টার অফিসার নিগার জোহর। গত বছরের ‍জুনে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান। তার অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি দেওয়া হয়। এক্সপ্রেস ট্রিবিউন

জেনারেল নিগারের জীবনকাহিনী তুলে ধরতে বায়োপিক নির্মাণের কাজ শুরু হয়েছে। স্ক্রিপ্ট লিখেছেন উমেরা আহমেদ, পরিচালনায় আদনান সারোয়ার। মাহিরা খানের বিপরীতে অভিনয় করবেন বিলাল আশরাফ।

টুইটারে ড্রামা সিরিয়ালের একটি টিজার শেয়ার করেছেন মাহিরা। তিনি লিখেছেন, ‘আমি যার ভক্ত, সেই থ্রি-স্টার জেনারেলের চরিত্র রূপায়নের জন্য মনোনীত হয়ে সম্মানিত বোধ করছি। কী এক জীবন! কী এক গল্প! আমাদের মধ্যে শ্রেষ্ঠতম এক মানুষকে জানার সুযোগ পেয়েছি এই সিরিয়ালের কারণে।

নিগার জোহর জন্ম নিয়েছেন খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সোয়াবী জেলার পাঞ্জপীর গ্রামে, এক পাখতুন পরিবারে।

তিনি রাওয়ালপিণ্ডির প্রেজেন্টেশন কনভেন্ট হাইস্কুল এন্ড কলেজ থেকে ১৯৭৮ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮৫ সালে আর্মি মেডিক্যাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন।

মেডিক্যাল কোরে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি তমঘা-ই ইমতিয়াজ এবং ফাতিমা জিন্নাহ স্বর্ণপদক লাভ করেছেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status