|
মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ ও ভূমি সংক্রান্তে আপোষ নেই : এমপি নয়ন
জয়নাল আবেদীন, রায়পুর (লক্ষ্মীপুর)
|
![]() মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ ও ভূমি সংক্রান্তে আপোষ নেই : এমপি নয়ন সোমবার (২৩ আগস্ট) রায়পুর উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধাদের জন্য একটি অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণ করছে সরকার। এ কমপ্লেক্স এর নির্মানে কোন অনিয়ম এবং অবৈধ ভূমি দখলদারদের সাথে এ সরকার কোন আপোষ করবেনা। এছাড়াও রায়পুর উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা নির্দেশনা প্রদান করেন তিনি। পরে তিনি রায়পুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান করেন ও উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়পুৃর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া, রায়পুর থানার ইন্সপেক্টর তদন্তসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
