ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ঋণের চাপে গলায় ফাঁস !
জয়নাল আবেদীন, লক্ষ্মীপুর
প্রকাশ: Monday, 23 August, 2021, 3:23 PM

ঋণের চাপে গলায় ফাঁস !

ঋণের চাপে গলায় ফাঁস !

লক্ষ্মীপুরের রায়পুরে সুভাষ চন্দ্র দাস (৫৩) নামে এক স্বর্ণ কারিগর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর দেনায়েতপুর গ্রামের দাস বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি (সুভাষ)  মৃত.হরি দাস এর ছেলে ও রায়পুর গোডাউন রোডের সৌরভ শিল্পালয় এর কর্ণধার।


স্বজনরা জানায়, প্রায় ৮মাস পূর্বে বড় ছেলে সৌরভ দাস নিজ দোকানেই এসিড পানে আত্নহত্যা করে।  পারিবারিক নানা ঝামেলায় তিনি অর্থনৈতিক সংকটে পড়ে ব্যাংক, বিভিন্ন এনজিও সহ একাধিক ব্যাক্তির কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা লোন নেন । 


একদিকে লকডাউন পরিস্থতিতে দীর্ঘদিন স্বর্ণ কারিগরদের হাতে কাজ না থাকায় ঋণের কিস্তির টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। অপরদিকে পাওনাদারদের টাকার জন্য বিভিন্ন ভাবে অব্যাহত চাপে তার মধ্যে বিষণ্নতা তৈরি হয়। এ নিয়ে দীর্ঘদিন থেকে মানসিক দুঃশ্চিন্তায় ভুগছিলেন তিনি। 


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছে  আবদুল জলিল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status