|
শিবালয়ে মাদকসেবীকে জেল জরিমানা
মোহাম্মদ ইউনুস্ আলী, মানিকগঞ্জ
|
![]() শিবালয়ে মাদকসেবীকে জেল জরিমানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক আব্দুস সালাম জানান, “উপজেলার মহাদেবপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের জিতের কুমার দের পত্র আনন্দ কুমার দে (৩০) নিকট থেকে ৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮-৯/১ ধারায় আনন্দ কুমার দে কে ৬ মাসের জেল ও নগদ ১হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য উপস্থিত এলাকাবাসীর সম্মুখে নষ্ট করা হয়। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা জানান, “মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।” মাদক নিয়ন্ত্রণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
