ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মোবাইল কেনার টাকা না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 13 August, 2021, 9:09 PM

মোবাইল কেনার টাকা না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মোবাইল কেনার টাকা না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের কাছে মোবাইল কেনার টাকা না পেয়ে মাদ্রাসা শিক্ষার্থী মো. জুনায়েদ আহম্মেদ সাব্বির (১৭) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার গভীর উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। মৃত সাব্বির ঢাকার একটি মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র। তার পিতার নাম মাওঃ নজরুল ইসলাম।

মৃত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন থেকে সে তার মায়ের কাছে মোবাইল ক্রয় করার জন্য পাঁচ হাজার টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের সাথে অভিমান করে বৃহস্পতিবার রাতে কিটনাশক পান করে। অসুস্থ হয়ে পড়েলে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে প্রাখমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল রেফার্ড করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি মো.মোস্তাফিুর রহমান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status