সিরাজগঞ্জের বিশিষ্ট ফটো সাংবাদিক এনামুল কবীরের মৃত্যু
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Friday, 13 August, 2021, 7:52 PM
সিরাজগঞ্জের বিশিষ্ট ফটো সাংবাদিক এনামুল কবীরের মৃত্যু
সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া স্কুল রোডের বাসিন্দা প্রখ্যাত ফোটো সাংবাদিক এনামুল কবীর হান্নান (৬২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার দুপুরের ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধার ও প্রখ্যাত কবি মরহুম এম,এ রউফ পাতার সহদর এনামুল কবীর দীর্ঘ দিন দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
তার অপর ভাই বীরমুক্তিযোদ্ধা লেখক আব্দুল মান্নান ( মান্না রায়হান) । এনামুল কবীরের মৃত্যু সংবাদে সিরাজগঞ্জ সাংবাদিক বৃন্দ সহ প্রতিবেশী ও বন্ধুবান্ধব দের মাঝে শোকের ছায়া নেমে আসে। এনামুল কবীরের এককন্যা তাসনুভা কবীর প্রভা (১৬) রয়েছে। এনামুল কবীরের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।
শুক্রবার বাদ এশার সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় জামে মসজিদে নামাজে জানাজা শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।