ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
হাতকড়াসহ পালানো সেই যুবদল নেতা এবার ধর্ষণ করতে গিয়ে গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 13 August, 2021, 2:33 PM

হাতকড়াসহ পালানো সেই যুবদল নেতা এবার ধর্ষণ করতে গিয়ে গ্রেফতার

হাতকড়াসহ পালানো সেই যুবদল নেতা এবার ধর্ষণ করতে গিয়ে গ্রেফতার

পটুয়াখালীর দশমিনায় পুলিশের ওপর হামলা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর এবার ধর্ষণের অভিযোগে  মো. নজরুল ইসলাম (৩০) নামে এক যুববল নেতা গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশ সোপর্দ করেছেন।
নজরুল ওই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সেকান্দার মোল্লার ছেলে মো. নজরুল ইসলামকে গত ২ জুন মাদকসহ গ্রেফতার করা হয়। ওই সময় সে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যায়। এর পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে।

গতকাল বৃহস্পতিবার রাতে বাঁশবাড়িয়া গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে নজরুল তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ নজরুলকে গ্রেফতার করে।

 নজরুলের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দশমিনা থানার ওসি মো. জসিম যুগান্তরকে জানান, গ্রেফতার নজরুলের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status