ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
করোনা থেকে সুস্থ হওয়ার পর টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 August, 2021, 5:19 PM

করোনা থেকে সুস্থ হওয়ার পর টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয়

করোনা থেকে সুস্থ হওয়ার পর টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয়

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর যারা এ ভাইরাস প্রতিরোধক দুই ডোজের টিকা নিয়েছেন তাদের শরীরে অন্যদের তুলনায় বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করা এক গবেষণায় উঠে এসেছে। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রো উপাচার্য ডা. মো. জাহিদ হোসেন।

বিএসএমএমইউ’র গবেষণাটি পরিচালনাকারীদের একজন ডা. মো. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘যারা কোভিড-১৯ ইনফেকশন হওয়ার পরে যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।’ এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কোভিডের টিকা নেওয়া ২০৯ জনের উপর এই গবেষণা করা হয়েছে। বলেও জানান তিনি।

বিএসএমএমইউ’র প্রো উপাচার্য আরও বলেন, ‘যাদের উপর গবেষণা চালানো হয়েছে তাদের মধ্যে ৩১% অংশগ্রহণকারী টিকা নেওয়ার আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আর ৬৯ শতাংশ অংশগ্রহণকারী কোভিডে আক্রান্ত হননি। এর মধ্যে যাদের কোভিডের ইতিহাস ছিল তাদের মধ্যে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।’

গবেষণায় আরো জানা যায়, যারা দুটি ডোজ টিকা নেওয়া সম্পন্ন করেছেন তাদের অন্তত ৯৮% মানুষের দেহে রোগটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বাকি ২% মানুষের অ্যান্টিবডি তৈরি হয়নি।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন আরও জানান, এ দুই শতাংশ মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল। যে ৫-৬ জনের দেহে অ্যান্টিবডি তৈরি হয়নি তাদের একজনের বয়স ৯৩ বছরের বেশি ছিল। এছাড়া কেউ কেউ ক্যান্সারের মতো মারাত্মক রোগে ভুগছেন বলে জানা গেছে। যাদের উপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে এদের সবার বয়স ৪০ থেকে শুরু করে ৯৩ বছর পর্যন্ত।

গবেষণায় গবেষণায় যারা অংশ নিয়েছেন তারা সবাই এর তিন মাসে টিকা নিয়েছেন বলেও জানানো হয়। এদের মধ্যে চার ভাগের তিন ভাগই পুরুষ এবং স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত। তবে সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্টিবডির উপস্থিতি কম বেশি হয় কিনা সে বিষয়ে জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান
অধ্যাপক ডা. জাহিদ হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করে টিকা নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। আর চীনের সিনোফার্মের ই ডোজ টিকা নিয়েছেন ৩৯ হাজার ৮৩৬ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status