ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
মডেল মৌ ৩ দিনের রিমান্ডে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 5:15 PM

মডেল মৌ ৩ দিনের রিমান্ডে

মডেল মৌ ৩ দিনের রিমান্ডে

গতকাল রোববার রাতে বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে গ্রেপ্তার হওয়া মডেল মরিয়ম আক্তার মৌয়ের (মৌ আক্তার) ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে মৌকে হাজির করে পুলিশ। মোহাম্মদপুর থানায় মাদক আইনে করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, আমরা মৌয়ের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অনেকগুলো অভিযোগ তদন্ত করছিলাম। সেই তদন্তের অংশ হিসেবে তার বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে বিদেশি মদ ও ইয়াবা পাওয়া গেছে। তাকে ব্ল্যাকমেইলিং করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, মৌয়ের বাসা থেকে অন্তত ১ ডজন বিদেশি মদ, ৫ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status