ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বিয়ের রাতেই শ্বশুরবাড়ির ছাদ থেকে লাফিয়ে পালালেন নববধূ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 11:40 AM

বিয়ের রাতেই শ্বশুরবাড়ির ছাদ থেকে লাফিয়ে পালালেন নববধূ

বিয়ের রাতেই শ্বশুরবাড়ির ছাদ থেকে লাফিয়ে পালালেন নববধূ

এ যেন জীবন্ত সিনেমা। বিয়ের রাতেই শ্বশুরবাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেলেন কনে! সচরাচর সিনেমাতেই এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। তবে সিনেমার গল্পকেও যেন হার মানালেন পলাতক ওই কনে।

ঘটনা ভারতের মধ্যপ্রদেশের। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য প্রদেশের বাসিন্দা সোনু জেইন বিয়ে করার জন্য উপযুক্ত পাত্রী পাচ্ছিলেন না।

ঠিক তখনই উদল খাতিক নামে এক ব্যক্তি জানান, এক লাখ রুপির বিনিময়ে এক তরুণী সোনুকে বিয়ে করতে রাজি হয়েছেন। যা পরে ৯০ হাজার রুপিতে রফা হয়।

খাতিক আনিতা রত্নাকর নামে এক নারী আর জিতেন্দ্র রত্নাকর এবং অরুণ খাতিক নামে দুই ব্যক্তিকে নিয়ে যান সোনুর কাছে। পরিবারের সবার উপস্থিতিতে আনিতাকে বিয়ে করেন সোনু।

কিন্তু ওই রাতেই সবার অগোচরে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান আনিতা। আনিতাকে না পেয়ে পুলিশের কাছে যায় সোনুর পরিবার। আনিতাকে অবশ্য রাতের টহল পুলিশের দল খুঁজে পান।

এদিকে আনিতাকে খুঁজে পাওয়ার পর প্রতারণার অভিযোগে মামলা করেন সোনু। পুলিশ জানিয়েছে, পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন সোনু। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status