ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
হুরুয়ারকান্দা ও মুসলিমপুর এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই
মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশ: Sunday, 1 August, 2021, 6:41 PM

হুরুয়ারকান্দা ও মুসলিমপুর এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই

হুরুয়ারকান্দা ও মুসলিমপুর এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই

সুনামগঞ্জ সদর সুরমা নদীর উত্তর পাশের সুরমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মুসলিমপুর ও হুরুয়ারকান্দা গ্রামের একটি সড়কে ওই এলাকাবাসির ভোগান্তির শেষ নেই। যুগে যুগে জনপ্রতিনিধি আসছে-যাচ্ছে এবং বার বার নির্বাচনের আসলেই এলাকাবাসি প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতিও পাচ্ছেন কিন্তু বাস্তবে সড়কের কোন পরিবর্তন হচ্ছেনা। প্রায় দের যুগ আগে মুসলিমপুর থেকে হুরুয়ারকান্দা গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ মাটির রাস্তাটি হাল্কা মাটি দিয়ে করা হয়। তারপর দের যুগ পার হতে চল্লেও হয়নি কোন সংস্কার ।
 এ রাস্তাটির পাশ দিয়ে বয়ে গেছে  সুরমা নদীর মরা খাল। ওই খালের উপরে একটি ব্রিজ কালভার্ট রয়েছে। সে ব্রিজ কালভার্ট এর সাথে রাস্তার কোন সংযোগ সড়ক নেই। ব্রিজের দুই পাশে নেই কোন মাটির অস্তিত্ব।  মাটি সরে গিয়ে মানুষ চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়া মাটির ওই সড়কটির বিভিন্ন স্থান ভেঙে ওই খালে পড়ে গিয়ে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


সরেজমিনে দেখা যায়, প্রায় ৫ কি.মি .দীর্ঘ সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য জায়গায় গর্ত সৃষ্টির কারনে যানবাহন ও মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটিতে বড় বড় অসংখ্য গর্তের সৃস্টি হয়েছে।

স্থানীয়রা জানান,সুরমা ইউনিয়নের বালাকান্দাবাজার হয়ে মুসলিমপুর  গ্রামের ওই সড়কটি দিয়ে এলাকাবাসি হাস্পাতাল,স্কুল ,কলেজ,আদালত,  ব্যাংক,বীমা,পোস্ট অফিস, ইউনিয়ন পরিষদ,থানা ও জেলা শহরের হাটবাজারে যাতায়াত করতে হয়। সড়কটির বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অসংখ্য পথচারি ও এলাকাবাসির। দীর্ঘদিন ধরে রিক্সা-ভ্যান চলাচল করতে না পাড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকার বৃদ্ধ, রোগী ও শিশু শিক্ষার্থীসহ কৃষি মালামাল বহনকারীদের। সামন্য বৃষ্টিতে সড়কে কাঁদায় একাকার হয়ে খুব খারাপ অবস্থার সৃষ্টি হয়।


স্থানীয়দের অভিযোগ,  একাধিকবার  শুনছি সড়কটি টেন্ডার হয়েছে কিন্তু অদৃশ্য কারনে তার বাস্তবায়ন হচ্ছেনা। তাই এলাকাবাসী এই সড়কটি পাকা করে নির্মানের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের  হস্থক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস  চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন বলেন, মুসলিমপুর দক্ষিণ প্রান্ত থেকে বালাকান্দা বাজার হয়ে হুরুয়ারকান্দা গ্রামের শেষ প্রান্ত পর্য্যন্ত রাস্তার কাজ করার জন্য আমরা চেষ্টা করবো এবং অচিরেই রাস্তার সংস্কার করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status