ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যাত্রী সেজে মোটরসাইকেল চালককে খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 July, 2021, 7:33 PM

যাত্রী সেজে মোটরসাইকেল চালককে খুন

যাত্রী সেজে মোটরসাইকেল চালককে খুন

পটুয়াখালীতে যাত্রী সেজে মোটরসাইকেলচালক মো. ইব্রাহীম ফয়সাল (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে ঝালকাঠি জেলার রাজাপুর থানার বেলাল হাওলাদারের ছেলে সুজন হাওলাদারকে (২২) আটক করা হয়েছে।

নিহত ইব্রাহীম ফয়সাল কলাপাড়া উপজেলার মহিপুর থানার জয়নাল আবেদীনের ছেলে। ইব্রাহীম ফয়সাল মোটরসাইকেলে যাত্রী পরিবহনের পেশায় নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার রাতে পটুয়াখালী-বরিশাল সড়কের পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, ইব্রাহীম ফয়সাল নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। এ ঘটনায় সুজন নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কিন্তু সে উল্টাপাল্টা কথা বলছে; যা নিয়ে বিভ্রান্তি হচ্ছে। তবে আমরা এর রহস্য উদ্ঘাটনে চেষ্টা করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status