ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
একদিনে আরও ১৭০ জন ডেঙ্গি রোগী হাসপাতালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 30 July, 2021, 7:32 PM

একদিনে আরও ১৭০ জন ডেঙ্গি রোগী হাসপাতালে

একদিনে আরও ১৭০ জন ডেঙ্গি রোগী হাসপাতালে

প্রাণঘাতী করোনার উদ্ভূত পরিস্থিতির মধ্যে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।যাদের মধ্যে ঢাকারই ১৬৪ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) নতুন ১৭০ জন ডেঙ্গি রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে সরকারি হিসেবে ডেঙ্গি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৬২ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭০৯ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন।এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৭৯ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসাধীন আছেন ৩০ জন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন ভর্তি এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status