|
ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ‘ম্যাগডার্ট’ নিয়ে আসছে রিয়েলমি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ‘ম্যাগডার্ট’ নিয়ে আসছে রিয়েলমি ম্যাগনেটিক ইকোসিস্টেম বিকাশের লক্ষ্যে রিয়েলমি এ অনুষ্ঠানে ম্যাগডার্টের পাশাপাশি সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং স্মার্টফোন ‘রিয়েলমি ফ্ল্যাশ’ উন্মোচন করবে। ম্যাগডার্ট হবে বিশ্বের দ্রুততম ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবং এটি দ্রুত চার্জিংয়ের ক্ষেত্রে নতুন এক যুগের সূচনা করবে। অদূর ভবিষ্যতে রিয়েলমির ম্যাগডার্ট সিরিজ থেকে নতুন নতুন পণ্য বাজারে আসবে। অনুষ্ঠানটি রিয়েলমির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব, টুইটারে সরাসরি দেখা যাবে। রিয়েলমি প্রতিনিয়ত লিপ-ফরোয়ার্ড প্রযুক্তির মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিতে কাজ করে যাচ্ছে। ২০২০ সালের জুলাইয়ে রিয়েলমি বিশ্বের শীর্ষস্থানীয় ১২৫ ওয়াট সুপারডার্ট চার্জিং সিস্টেম বাজারে অবমুক্ত করে। ম্যাগডার্ট ব্যবহারকারীদেরকে আরও উন্নত ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিংয়ের অভিজ্ঞতা প্রদান করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
