ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ হাসপাতালের করোনায় মৃত্যু ১৮ জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 July, 2021, 11:45 AM

ময়মনসিংহ হাসপাতালের করোনায় মৃত্যু ১৮ জন
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার একজন করে।

তারা হলেন- ময়মনসিংহ সদরের জোবেদা খাতুন (৯০), বাহার উদ্দিন (৬৫), হালুয়াঘাটের রুহুল আমিন (৫৬), ফুলপুরের দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), শেরপুর সদরের রহিমা বেগম (৫০), জামালপুরের রফিকুল ইসলাম (৭২) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার মালেকা বেগম (৭২)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, জামালপুরের দুজন, টাঙ্গাইলের দুজন এবং নেত্রকোনার একজন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০), আনোয়ারা খাতুন (৬০), ফুলপুরের সুলেমা খাতুন (৫৭), তারাকান্দার আব্দুল খালেক (৬৮), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৪), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুর উপজেলার আব্দুর খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০), মধুপুরের জহর আলি (৮০) ও নেত্রকোনা সদরের রবিউল ইসলাম (৮০)

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪ নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status