ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
১০০ কেজির লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 July, 2021, 11:42 AM

১০০ কেজির লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে

১০০ কেজির লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে

১০০ কেজির লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসলেন কনে। আর সেই বিশাল পোশাকের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। পাকিস্তানের ওই কনে কী করে এত বড় মাপের একটি লেহেঙ্গা সামলেছেন বিয়ের বাসরে, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছে নেটাগরিকরা।

বিয়ের দিনটা স্মরণীয় করে রাখতে চায় সবাই। অনেক বিশেষ মুহূর্ত তৈরি হয় এই দিনটিতে। কিন্তু স্মরণীয় করে রাখতে ১০০ কেজির লেহেঙ্গা? বিবাহবাসরে আসা অতিথিরাও অবাক হয়ে গিয়েছে কনের এই কাণ্ড দেখে। বিয়ের মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজব সব বিবাহ আয়োজনের ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিদিনই। কিন্তু পাকিস্তানের কনে যা করেছেন, তাতে অনেকেই লিখছে, ‘এমন ঘটনা জীবনে দেখিনি।’ ঝলমলে লেহেঙ্গায় ছড়িয়ে রয়েছে হাতের সেলাইয়ের কাজ। যেখানে বসেছেন কনে, তাঁর থেকে বেশ কয়েক হাত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেই লেহেঙ্গা। কয়েকজন আবার ধরেও আছে একটি দিক। যাতে পুরোটা সবাই দেখতে পায়।

ভিডিওতে দেখা গেছে, লেহেঙ্গার দৈর্ঘ্য এতটাই বেশি যে বর-কনের বসার জন্য যে মঞ্চ করা হয়েছে, তার পুরোটাই ঢেকে গিয়েছে এটি দিয়ে। যদিও বরের সাজে তেমন কোনো চমকে দেওয়ার মতো বিশেষত্ব নেই। তিনি সাধারণ শেরোয়ানি ও মেরুন রঙের পাগড়ি পরেছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status