প্রেমিকাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহে যা লিখে গেলেন প্রেমিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 4:22 PM
প্রেমিকাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহে যা লিখে গেলেন প্রেমিক
প্রেমিকাকে নৃশংসভাবে হত্যা করে ছুরি দিয়ে হত্যার পর প্রেমিকার শরীরে চিহ্ন রেখে গেছে হত্যাকারী প্রেমিক। হত্যার পর প্রেমিকার মরদেহে একটি বাক্য লিখে যায় খুনি প্রেমিক।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট’র এক প্রতিবেদনে জানা গেছে, নিহত প্রেমিকা ব্রিটেনের বাসিন্দা ইমোজেন বোহাজুক। তার গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডেমের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। তার শরীরে ছুরির বেশকয়েকটি আঘাত দেখতে পায় পুলিশ। বিছানায় পড়েছিল তার মরদেহ। পাশে সাজান ছিল তার পছন্দের সুগন্ধী ও সফট টয়। পরে তদন্তে নেমে ইমোজেনের প্রেমিক ড্যানিয়েল স্মিথকে গ্রেফতার করে পুলিশ। এ অপরাধে স্মিথকে কমপক্ষে ১৭ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় ম্যানচেস্টার ক্রাউন আদালত।
জানা গেছে, প্রথমে ইমোজেনকে মারধর করেন স্মিথ। তারপর তার গলাটিপে শ্বাসরোধ করেন। সবশেষে ছুরি নিয়ে হামলা চালান। অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ইমোজেনের।
এরপর নেলপলিশ দিয়ে মৃতদেহের ওপর স্মিথ লেখেন ‘সেটা আমি ছিলাম’। অর্থাৎ স্মিথ এটাই বোঝাতে চেয়েছিলেন যে খুন তিনিই করেছেন। তারপর মরদেহ বিছানায় শুইয়ে তার ওপরে অদ্ভূত একটি নকশা তৈরি করে রেখে যান তিনি।
বিগত কিছুদিন ধরে তিনি ইমোজেনের ব্যাংকের কার্ড ব্যবহার করছিলেন। একাউন্ট ফাঁকা করার দুই সপ্তাহ আগেই তিনি ইমোজেনকে হত্যা করেন।