ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
এক ঘুমেই ভুলে গেলেন ২০ বছরের স্মৃতি, ৩৭ বছরে ফিরে গেলেন স্কুলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 2:24 PM

এক ঘুমেই ভুলে গেলেন ২০ বছরের স্মৃতি, ৩৭ বছরে ফিরে গেলেন স্কুলে

এক ঘুমেই ভুলে গেলেন ২০ বছরের স্মৃতি, ৩৭ বছরে ফিরে গেলেন স্কুলে

সকালে ঘুম ভাঙলেই তো আপনার দিনের শুরু। এরপর নিয়মমাফিক সব কাজ করার পালা। কিন্তু ড্যানিয়েলের ক্ষেত্রে ঘটলো অন্য ঘটনা। গত বছরের জুলাইয়ের এক সকালে ঘুম থেকে উঠে তিনি রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেন। কাউকেই চিনতে পারছেন না!

ড্যানিয়েল বার বার প্রশ্ন করতে থাকলেন, এই বাড়িতে কেন তাকে আটকে রাখা হয়েছে? তার সঙ্গে নারীটার পরিচয় কী? তিনি কি ড্যানিয়েলকে অপহরণ করেছেন? পুরো ঘটনায় অবাক হয়ে যান ড্যানিয়েলের স্ত্রী রুথ।

স্বামী হয়ে স্ত্রীকে কেন চিনতে পারছেন না ড্যানিয়েল? চমকের এখানেই শেষ নয়। কিছুক্ষণ পরেই আয়নার সামনে দাঁড়িয়ে ড্যানিয়েল প্রশ্ন করেন, ‘আমি এ রকম বুড়ো এবং মোটা হলাম কীভাবে?’ এমনকি তিনি স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতেও শুরু করেন।

মূলত ৩৭ বছরের ড্যানিয়েল এক ঘুমেই ২০ বছরের স্মৃতি ভুলে গেছেন। চিকিৎসকরা বলছেন, তার সঙ্গে যা হয়েছে চিকিৎসাবিজ্ঞানের ভাষার তা হলো ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া’। এই সমস্যায় অনেকেরই কিছুটা স্মৃতি বিলোপ হয়ে যায়। ড্যানিয়েলের সঙ্গে সেটাই হয়েছে মারাত্মকভাবে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, ড্যানিয়েল দাবি করতে থাকেন, তার স্ত্রী তাকে অপহরণ করে আটকে রেখেছেন। শেষ পর্যন্ত ড্যানিয়েলকে তার বাবা-মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। তাতেই তিনি বুঝতে পারেন কোথাও একটা গণ্ডগোল হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া’র প্রধান কারণ মানসিক চাপ এবং আবেগতাড়িত সমস্যা। ড্যানিয়েলেরও পেশাগত সমস্যা হচ্ছিল। আর সেটাই হয়তো স্মৃতি বিলোপের কারণ। তবে ড্যানিয়েলের ক্ষেত্রে বিষয়টি যতটা মারাত্মক হয়েছে, বেশির ক্ষেত্রে তেমন হয় না। এটি খুবই বিরল ঘটনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status