ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মাছ ধরে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 9:01 PM

মাছ ধরে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

মাছ ধরে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

সকালে মাছ ধরতে যান স্বামী-স্ত্রী। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে আকিজ গ্রুপের কোমল পানীয় ভর্তি একটি কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। বুধবার (২৮ জুলাই) সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী হলেন উপজেলার বানিয়াজান ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হেলাল উদ্দিন ও তার স্ত্রী সুন্দরী বেগম বাড়ির পাশে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় স্বামী-স্ত্রীকে জামালপুরগামী আকিজ গ্রুপের কোমল পানীয় ভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-১২৬২) ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। ঘটনার পরপরই চালক ও সহকারী পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যান উদ্ধার করে ধনবাড়ী থানায় নিয়ে আসে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status