ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ভাত রান্না না করায় স্ত্রীকে হত্যা করে পুঁতে রাখে স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 8:19 PM

ভাত রান্না না করায় স্ত্রীকে হত্যা করে পুঁতে রাখে স্বামী

ভাত রান্না না করায় স্ত্রীকে হত্যা করে পুঁতে রাখে স্বামী

ভাত রান্না না করায় নিজের স্ত্রীকে হত্যা করে বাড়িতেই মাটিতে পুঁতে রেখেছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জের সুবাস বাউরী (৪৮)। ঘটনার ৩৫ দিন পর বুধবার (২৮ জুলাই) দুপুরে তার বাড়ির আঙিনার মাটি খুঁড়ে স্ত্রী সুচিত্রা শব্দ করের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী সুবাস বাউরীকে আটক করেছে।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাড় আরটিভি নিউজকে জানান, উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখলা চা বাগানের পশ্চিম লাইনের সুবাস বাউরি গত ২৬ জুন ভাত রান্না না করার অজুহাতে লাকরী কাটার কুড়ালের হাতল দিয়ে তার স্ত্রী সুচিত্রা শব্দ করের পেটে আঘাত করে। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার ঘরের সঙ্গে উঠানের একপাশে গর্ত করে সুচিত্রার লাশ মাটিতে পুঁতে রাখেন।

দীর্ঘ এক মাস মায়ের কোনো খোঁজ না পেয়ে উপজেলার তিলকপুর এলাকা থেকে মোবাইলে সুচিত্রার আগের স্বামীর মেয়ে সীমা শব্দকর সুবাস বাউরীর কাছে তার মায়ের খবর জানতে চায়। সুবাস প্রথমে হারিয়ে গেছে বলে কথা উড়িয়ে দেয়। পরে সীমা পাত্রখলা চা বাগানে গিয়ে তাকে বারবার চাপ দিলে বুধবার দুপুরে সে জানায়- তোর মাকে আমি কুড়াল দিয়ে মেরে ঘরের পাশে পুঁতে রেখেছি। এ কথা শুনেই সীমা চিৎকার দিয়ে উঠলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ঘটনার জানাজানি হয়।

এসময় সুবাস বাউরী পালিয়ে যেতে চাইলে বাগানবাসী তাকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) শহীদুল হক মুন্সী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার (২৮ জুলাই) দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক সুবাস বাউরী পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটান বলে জানান।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। এ ঘটনায় নিহতের আগের স্বামীর মেয়ে সীমা শব্দকর বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status