ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সংসার ভাঙল ন্যান্সীর, আবারও বিয়ের ইঙ্গিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 6:06 PM

সংসার ভাঙল ন্যান্সীর, আবারও বিয়ের ইঙ্গিত

সংসার ভাঙল ন্যান্সীর, আবারও বিয়ের ইঙ্গিত

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী তার স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেন। এর মাধ্যমে নতুন জীবন শুরু করলেন তিনি।

এই সম্পর্কচ্ছেদ নিয়ে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন ন্যান্সী। এবার চূড়ান্তভাবে সংসার ভাঙার খবর জানিয়েছেন ন্যান্সী নিজেই।

২৮ জুলাই দুপুরে ন্যান্সী তার ফেসবুক ভেরিফায়েড পেজে স্বামীর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন— ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি— বিচ্ছেদ কখনও মধুরও হয়।’

এ বিষয়ে যুগান্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার যা বলার তা ফেসবুক স্ট্যাটাসেই রয়েছে। আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি যে, আমি একটু একা থাকতে চাই। সেই কাজটিই আসলে সম্পন্ন করলাম। আমি কখনও কোনো কিছুই লুকাই না। তাই ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছি। অনেক বছর পর একা হলাম। এ এক নতুন অভিজ্ঞতা। কিছু দিন এভাবেই থাকতে চাই। আবারও বিয়ে করতে চাই, তবে তা কখন হবে তা বলতে চাচ্ছি না। তবে যা-ই করি না কেন, সবাই তা জানতে পারবেন। বিয়ের খবর লুকানোর বিষয় নয়। এটি একটি সুন্দর বিষয়। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না।’

এদিকে গানেও নিয়মিত কাজ করছেন এ গায়িকা। প্রতি মাসেই নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status