ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
এক কাঁঠালের দাম ১৩০০ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 6:04 PM

এক কাঁঠালের দাম ১৩০০ টাকা

এক কাঁঠালের দাম ১৩০০ টাকা

রাজশাহীর বাঘায় একটি কাঁঠাল ১ হাজার ৩০০ টাকা বিক্রি করতে দেখা গেছে। বুধবার আড়ানী পৌর বাজারের তালতলায় এই কাঁঠালটি বিক্রি করা হয়েছে।

জানা যায়, আড়ানী কুশাবাড়িয়া গ্রামের তহিদুল ইসলাম নামের এক কাঁঠাল ব্যবসায়ী কালুহাটি গ্রামের মজিবর রহমানের কাছে থেকে একটি কাঠাল এক হাজার টাকায় কিনে আনেন। তিনি আড়ানী পৌর বাজারের তালতলায় সেই কাঁঠালটি এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেন। কাঁঠালটি ক্রয় করেছেন পাবনার চাটমোহরের আরেক কাঁঠাল ব্যাপারী হাবিবুর রহমান।

আড়ানী কুশাবাড়িয়া গ্রামের কাঁঠাল ব্যবসায়ী তহিদুল ইসলাম বলেন, আমি আমের পর গ্রামে গ্রামে গিয়ে কাঁঠাল ক্রয় করে এনে আড়ানী বাজারের বিক্রি করি। এখানে ঢাকা, পাবনাসহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা এসে কাঁঠাল কিনে নিয়ে যান। আমি কয়েক বছরের মধ্যে এটিই বড় কাঁঠাল হিসেবে ক্রয় করে বিক্রি করেছি।

পাবনার চাটমোহরের কাঁঠাল ব্যাপারী হাবিবুর রহমান জানান, আমি এই এলাকায় ৩০ বছর থেকে আমের পর কাঁঠালের ব্যবসা করি। ৬০ কেজি ওজনের কাঁঠালটি এক হাজার ৩০০ টাকায় ক্রয় করেছি। পাবনা এলাকায় বিক্রি করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status