ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা দিতে এসে লাইনেই একব্যক্তির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 4:10 PM

ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা দিতে এসে লাইনেই একব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা দিতে এসে লাইনেই একব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় মো. ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের এন্টিজেন সেন্টারের সামনে (বিএমএ ভবন) এই ঘটনা ঘটে।

মৃত ইকবাল হোসেন সদর উপজেলা নাটাই (উত্তর) ইউনিয়নের বেহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত একসপ্তাহ ধরে ঠাণ্ডা ও জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন ইকবাল হোসেন। আজ বুধবার সকালে করোনাভাইরাস পরীক্ষার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষার জন্য ফরম পূরণ শেষে নমুনা দেয়ার জন্য ইকবাল হোসেন লাইনে দাঁড়ান।

এরপর লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া জানান, তিনি করোনার উপসর্গে ভুগছিলেন। তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।







পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status