ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 4:11 PM

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে ঘাতক স্বামী। এরপর তিনি থানায় আত্মসমর্পণ করেন। স্বামীর ইটের আঘাতে নিহত স্ত্রীর নাম রাজিয়া সুলতানা মৌ। আর ঘাতক স্বামীর নাম আরিফ মুন্সী। তিনি শরীয়তপুর জেলার চান মিয়া মুন্সীর ছেলে।

আজ বুধবার ভোরে শরীয়তপুর সদর পৌরসভার বাসস্ট্যান্ডের পেছনের বাগিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্বামী আরিফ হোসেন তার স্ত্রী রাজিয়া সুলতানা মৌকে (২৮) মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে পালং থানায় এসে পুলিশকে জানায়। এরপর পুলিশ আরিফ মুন্সীকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। পরে পালং মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে আসামি এসে আমাদের কাছে আত্মসমর্পণ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status