ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 4:08 PM

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক ফারাবি আহম্মেদ ফয়েজকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগে ফারাবির বাবা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে নির্যাতিত ছাত্রীর বাবা ফারাবিসহ তিনজনকে আসামি করে চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করলে ওই মেয়েকে বিয়ে করবে শর্তে ফারাবিকে ছাড়িয়ে নিয়ে যায় তার বাবা রুহুল আমিন। কিন্তু পরবর্তীতে তাকে বিয়ে না করে উল্টো হুমকি দিতে থাকে ফারাবি, বাধ্য হয়ে মঙ্গলবার রাতে নির্যাতিতার পরিবার থানায় এসে মৌখিক অভিযোগ করেন।
পরিবারের লোকজন ও  অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতিত ছাত্রী পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় তাকে প্রাইভেট পড়াতো একই বাড়ির রুহুল আমিনের ছেলে ও গৃহশিক্ষক ফারাবি আহম্মেদ ফয়েজ। সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় ফারাবি ওইছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় । এতে সে রাজি না হওয়ায় বিয়ে করবে বলে আশ্বাস দেয়। গত দুই বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে ফারাবি। সবশেষ গত ৭ জুলাই ফারাবি ওই ছাত্রীকে কৌশলে নিজের ফুফুর রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বাড়ির লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ফারাবি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনায় বুধবার সকালে ওইছাত্রীর বাবা তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। নির্যাতিত ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status