ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
আদিতমারীতে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 3:50 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 28 July, 2021, 4:04 PM

আদিতমারীতে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেফতার

আদিতমারীতে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে ত্রাণের স্লিপ চাওয়ায়  আলেমা বেওয়াকে (৯৫) নামে এক বৃদ্ধাকে  গলা ধাক্কা দিয়ে আহত করার মামলায় পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলী (৪৯) ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৭ জুলাই) তার নিজ বাড়ী পলাশী ইউনিয়নের নামুড়ী বাজার এলাকা থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

পুলিশ ও এজাহার সুত্রে জানাগেছে, উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি মদনপুর গ্রামের মৃত ছপির উদ্দিনের স্ত্রী আলেমা বেওয়া (৯৫) ত্রাণের স্লিপ চাওয়ায় পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীর নির্দেশে তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও মেয়ে সুহিন আক্তার (১৯) বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত বৃদ্ধার ছেলে নুরুজ্জামান বাদী হয়ে পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীকে প্রধান করে চেয়ারম্যানের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।  

এদিকে থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধার ছেলের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে চেয়ারম্যান ও তার স্ত্রীকে আদালতে প্রেরণ করা হয়েছে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status