ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
১২ ঘণ্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 3:42 PM

১২ ঘণ্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু

১২ ঘণ্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু

হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীতে। করোনায় আক্রান্ত হয়েছেন ছেলে। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরদিনই করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হন বাবা। দু'জনই এখন মৃত। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বাবা আবু সৈয়দ চৌধুরীর (৮০) এবং আজ বুধবার ছেলে আলমগীরের (৩৫) মৃত্যু হয়। তারা উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, ২২ জুলাই আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন একই হাসপাতালে ভর্তি করা হয় তার বাবা আবু সৈয়দ চৌধুরীকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যান। আজ সকাল ৯টার দিকে ছেলে আলমগীর মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিল্লুর রহমান বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দু'জনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা। সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status