ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
নিজের ছাতা নিজেই ধরে মোদিকে বার্তা মমতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 10:58 AM

নিজের ছাতা নিজেই ধরে মোদিকে বার্তা মমতার

নিজের ছাতা নিজেই ধরে মোদিকে বার্তা মমতার

রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন, একহাতে ছাতা আর অন্য হাতে মাইক ধরে শুরু করলেন সাংবাদিকদের সঙ্গে কথোপকথন। বিরোধীদের ফোনে আড়ি পাতা নিয়ে এক দিকে যখন উত্তাল সংসদ ভবন, সেই সময় রাজধানীর রাস্তায় ‘ছাতার রাজনীতি’ টুকুও সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা। আর তাতেই নরেন্দ্র মোদির সঙ্গে এক সারিতে বসিয়ে সরাসরি তার তুলনা শুরু হয়ে গেল।
মঙ্গলবার দুপুরে মোদির সঙ্গে সাক্ষাৎ সেরে মমতা যখন বের হচ্ছেন, বাইরে সেই সময় মুষলধারে বৃষ্টি। সেই অবস্থাতেই মাথা বাঁচিয়ে অভিষেক ব্যানার্জির সাউথ অ্যাভিনিউয়ের বাংলোয় পৌঁছেন মমতা। বাইরে তখন সাংবাদিকদের ভিড়। তাদের দেখে বৃষ্টি মাথায় বাংলো থেকে বেরিয়ে আসেন মমতা।

মোদির সঙ্গে কী কথা হল, তা জানতে যখন উদগ্রীব সাংবাদিকরা, মমতার গলায় তখন অভিভাবকের সুর। কাকভেজা সাংবাদিকদের হালকা ধমক দিয়ে বলেই ফেললেন, ‘‘বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে কিন্তু। শিগগির ছাতা নিন। ছাতার নিচে দাঁড়ান। একদম ভিজবেন না।’’

কাদার মধ্যে একখানা নীল ছাতা ধরে সাংবাদিকদের সঙ্গে মমতার এই নির্ভেজাল কথাবার্তাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কারণ সপ্তাহ খানেক আগে নিজ হাতে ছাতা ধরে সংসদ ভবনের বাইরে দেখা গিয়েছিল মোদিকেও। তবে টিপ টিপ বৃষ্টিতে মোদির পায়ের নিচে পুরু সবুজ ম্যাট পাতা থাকলেও, মমতা পা ছিল মাটিতেই। মোদির বক্তৃতার জন্য সুসজ্জিত ডায়াস বসানো হলেও, এক হাতে ছাতা এবং অন্য হাতে মাইক ধরেই একনাগাড়ে কথা চালিয়ে যান মমতা।

রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ২০২৪-এ গোটা দেশের মাথার উপর ছাতা মেলে ধরবেন মমতা।

টুইটারে তিনি লেখেন, ‘বৃষ্টিতে ছাতা। নিজের হাতে। ২০২৪-এ এই ছাতা ধরবেন দেশবাসীর মাথায়। জনবিরোধী নীতির কালো মেঘের দুর্যোগ থেকে বাঁচাতে। এটা ট্রেলার। পিকচার অভি বাকি হ্যায়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status