ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মার্কেটে আগুন লাগিয়ে পালিয়ে গেলেন নারী, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 10:41 AM

মার্কেটে আগুন লাগিয়ে পালিয়ে গেলেন নারী, ভিডিও ভাইরাল

মার্কেটে আগুন লাগিয়ে পালিয়ে গেলেন নারী, ভিডিও ভাইরাল

সবার অগোচরে এসে সুপার মার্কেটে ঢুকে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলেন এক নারী। তারপর সেখান থেকে দ্রুত প্রস্থান করলেন।

এর কিছুক্ষণ পর দেখা গেলে সুপার মার্কেটের একটা অংশ দাউ দাউ করে জ্বলছে। এরইমধ্যে দুই সঙ্গীর সঙ্গে ভিড়ে মিশে গেলেন ওই নারী।

আগুন দেখে ক্রেতা-বিক্রেতারা যখন উদ্বিগ্ন, তখন ওই নারী হাসছেন। এরপর ভিড়ের মাঝে হারিয়ে যেতে দেখা যায় তাকে।

ঘটনাটি গত ১৭ জুলাইয়ের নাইজেরিয়ার রাজধানী আবুজারের লোকোমোগো নামক এলাকার একটি বিশাল বাজারে। ওই নারীর এই ধ্বংসযজ্ঞের পুরো ঘটনাটি ধরা পড়ে সুপারমার্কেটের ভেতরে এবং বাইরে লাগানো সিসিটিভি ফুটেজে।

আগুন লাগার কারণ জানতে সিসিটিভি ফুটেজ উদ্ধারের পর তদন্ত করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। কলো শার্ট এবং জিন্সের প্যান্ট পড়া ওই কৃষ্ণাঙ্গ তরুণী ইচ্ছাকৃত এ কাণ্ডটি করেছেন। ওই নারীকে এখন খুঁজছে পুলিশ।

আগুনে পুড়ে যাওয়া বহু জাতিক ওই শপিং সেন্টারটির নাম এবিয়ানো সুপারমার্কেট। জানা গেছে, ওই নারীর লাইটারের আগুন বাড়তে বাড়তে গোটা মার্কেট ছড়িয়ে পড়ে। টানা এক দিন ধরে জ্বলছিল এবিয়ানো। আবুজা ছাড়াও আশপাশের বেশ কয়েকটি শহরের ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট এসে আগুন নেভায়।

সিসিটিভি ফুটেজের  টুকরো টুকরো দৃশ্যগুলো এক করলে স্পষ্ট বোঝা যায়, ইচ্ছা করেই সুপারমার্কেটে আগুন লাগিয়েছিলেন ওই নারী। এবং আগুনের ভয়াবহতা যেন বেশি হয় তাই এবিয়ানোর দাহ্য পদার্থ বিভাগে গিয়েই অপকর্মটি করেন তিনি। ওই বিভাগে গ্যাস সিলিন্ডারও রাখা ছিল। ফলে আগুন লাগাতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status