ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মিউজিয়ামে রাখা নগ্ন ছবি ও শিল্পকর্মের অর্থ কী? বোঝাবেন খোদ পর্নস্টাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 6:13 PM

মিউজিয়ামে রাখা নগ্ন ছবি ও শিল্পকর্মের অর্থ কী? বোঝাবেন খোদ পর্নস্টাররা

মিউজিয়ামে রাখা নগ্ন ছবি ও শিল্পকর্মের অর্থ কী? বোঝাবেন খোদ পর্নস্টাররা

নগ্নতা মানেই অশ্লীলতা। এমন সরল সমীকরণের পাথর সমাজের বুকে দীর্ঘদিন জাঁকিয়ে বসে আছে। সৌন্দর্য সবার চোখে ধরা পড়ে না। যে চোখ এর মর্যাদা দিতে জানে, তার সামনেই উন্মুক্ত হয়। ধরা দেয় মুহূর্তের নান্দনিকতায়। নান্দনিকতার সেই গুরুত্বই এবার বোঝাবেন পর্নস্টাররা। হ্যাঁ, বিশ্বের কিছু প্রখ্যাত মিউজিয়ামের নগ্ন ছবি ও ভাস্কর্যের ব্যাখ্যা দেবেন পর্নহাবের  মতো জনপ্রিয় অ্যাডাল্ট সাইটের তারকারা।

করোনা কারণে বিশ্বের অনেক মিউজিয়াম ও আর্ট গ্যালারি বন্ধ ছিল। নিউ নর্মালে যেগুলি খুলেছে, তাতেও বহু বিধিনিষেধ রয়েছে। দর্শকরাও খুব একটা মিউজিয়াম বা আর্ট গ্যালারিতে যাওয়ার উৎসাহ পাচ্ছেন না। তাঁদের উৎসাহ জোগাতেই নাকি বিশেষ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্লাসিক ন্যুড মিউজিয়াম গাইড দেবেন পর্নস্টাররা।

বিশেষ এই পদক্ষেপের জন্য প্রাথমিকভাবে চারটি মিউজিয়াম ও গ্যালারি বাছা হয়েছে। এই তালিকায় রয়েছে লন্ডনের ন্যাশনাল গ্যালারি, নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, ফ্লোরেন্সের প্রাডো ইন মাদ্রিদ ও প্যারিসের লভরে অ্যান্ড মুসি ডি’অরসে। এই মিউজিয়াম গুলির নগ্ন শিল্পকর্মকে ব্যাখ্যা করবেন পর্নস্টাররা। এর জন্য নাকি পর্নহাবে আলাদা একটি সেকশন করা হয়েছে। এই পদক্ষেপ নিয়ে আবার অনেকে আপত্তি তুলেছেন। তাঁদের দাবি, এর মাধ্যমে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status