ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পবিত্র নগরী মক্কায় গলায় ফাঁস দিয়ে বাংলাদেশির আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 2:35 PM

পবিত্র নগরী মক্কায় গলায় ফাঁস দিয়ে বাংলাদেশির আত্মহত্যা

পবিত্র নগরী মক্কায় গলায় ফাঁস দিয়ে বাংলাদেশির আত্মহত্যা

সৌদি আরবের মক্কায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুয়েব আহমদ শিপন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি। নিহত শিপন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকার মোহাম্মদ কমর উদ্দিনের ছেলে।

জানা গেছে, প্রায় ১৬ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন শিপন। গত ২৩ জুলাই স্থানীয় সময় দুপুর ১১টায় পবিত্র নগরী মক্কার খালেদিয়ায় নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি।

এদিকে গত শনিবার নিহত সিহাবের বড় ভাই মক্কা প্রবাসী ফয়ছাল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সুয়েবসহ আমরা আরও তিন ভাই সৌদি আরবে থাকি। শিপন কি কারণে আত্মহত্যা করেছে তা এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না। তবে ভাইদের ধারণা, শিপন পারিবারিক কোনো কারণে আত্মাহত্যা করেছে।

জানা গেছে, নিহত শিপনের মরদেহ বর্তমানে মক্কার একটি সরকারি হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status