ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে একদিনে করোনায় ৪১৬ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 11:18 AM

ভারতে একদিনে করোনায় ৪১৬ জনের মৃত্যু

ভারতে একদিনে করোনায় ৪১৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে একদিনে ৪১৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৩৬১ জন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেলেন চার লাখ ২০ হাজার ৯৬৭ জন, আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ১১ হাজার ২৬২ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

সোমবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪১ লাখ ৭৫ হাজার ১২৯ জনের, করোনাক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার মানুষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status