ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সঠিক পুরুষ পেলেই সন্তানের জন্ম দেব, ডিম্বাণু সংরক্ষণের পর বললেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 July, 2021, 7:11 PM

সঠিক পুরুষ পেলেই সন্তানের জন্ম দেব, ডিম্বাণু সংরক্ষণের পর বললেন

সঠিক পুরুষ পেলেই সন্তানের জন্ম দেব, ডিম্বাণু সংরক্ষণের পর বললেন

একটা শিশুর জীবনে তাঁর বাবার গুরুত্ব প্রচুর, ডিম্বাণু সংরক্ষণের কথা প্রকাশের পর মুখ খুললেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়।

মাস খানেক আগেই ডিম্বাণু সংরক্ষণের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে বেশ চর্চাও হয়েছিল বলি পাড়ায়। এবার তানিশা মুখে খোলেন, সন্তানের জীবনে তাঁর বাবার মাহাত্ম্য কতটা সেই নিয়ে। বর্তমানে ৪৩ বছর বয়স অভিনেত্রীর। যদিও মাত্র ৩৯ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করিয়েছেন তিনি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তানিশা জানিয়েছেন, জীবনে সঠিক মানুষ খুঁজে পেলে অবশ্যই তিনি সন্তান নেবেন। অভিনেত্রীর কথায়, ‘হ্যাঁ বেশ কিছু বছর আগে আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করেছি। কারণ সেই সময় আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল, আসলে জীবনটা সত্যিই খুব ছোট। কিছু হওয়ার জন্য অপেক্ষা করার ক্ষেত্রে জীবনটা সত্যিই খুব ছোট। আমিও সন্তান চাই। তবে আমি মনে করি সন্তানের ক্ষেত্রে তাঁর বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই ভগবান ইন (Yin) এবং ইয়াং(Yang) সৃষ্টি করেছেন। যার ফলে পুরুষ এবং নারীর মিলনে শিশুর জন্ম হয়। এর পেছনে রয়েছে পুরো বিজ্ঞান এবং আধ্যাত্মিক ব্যাখ্যা। সুতরাং যদি আমি সঠিক পুরুষ, আমার সঠিক ইয়াংকে খুঁজে পাই তবে আমি অবশ্যই সন্তানের জন্ম দিতে চাই’।

তানিশা আগেই জানিয়েছিলেন, ৩৩ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণের চিন্তাভাবনা তাঁর মাথায় এসেছিল। তাঁর কথায়, সেই সময় তিনি তাঁর চিকিৎসকের কাছে গিয়েছিলেন
(যে এখন তাঁর ডিম্বাণু সংরক্ষণ করেছে)। এই চিকিৎসকই সেই সময় তাঁকে ডিম্বাণু সংরক্ষণ করতে বারণ করেছিল। অভিনেত্রী কথায়, ‘যখন আমার সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তখন তিনি আমাকে এটা করার পরামর্শ দিয়েছিল। এটা ব্যক্তিগত পছন্দ। দত্তক নেওয়ার মতো অনেক অপশন রয়েছে। অনেক মানুষ এই বিষয় কথা বলে করেও থাকে। মেয়েদের সন্তান না-ই হতে পারে। তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য় সেটা না-ও হতে পারে। বিয়ে না করা, সম্পর্কে না থাকা এবং কোনো পুরুষ তোমার পাশে না-ও থাকতে পারে’।

‘Sssshhh’ ছবি দিয়ে ২০০৩ সালে বলিউডে ডেবিউ করেন তানিশা। নীল অ্যান নিকি, সরকার, ট্যাঙ্গো চার্লি এবং ওয়ান টু থ্রি-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বিগ বসের ৭ নম্বর সিজেনে অংশগ্রহণ করেছিলেন তিনি। খতরো কে খিলাড়ি ৭ -এ ও অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে। অভিনেত্রী তনুজার মেয়ে এবং কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status