ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ওসির গাড়িতেই হাসপাতালে গেলেন প্রসূতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 July, 2021, 12:10 PM

ওসির গাড়িতেই হাসপাতালে গেলেন প্রসূতি

ওসির গাড়িতেই হাসপাতালে গেলেন প্রসূতি

চলছে ১৪ দিনের লকডাউনের দ্বিতীয় দিন। লকডাউনের কারণে নগরের ব্যস্ততম সড়কগুলো হয়ে পড়েছে ফাঁকা। কোথাও নেই কোনো গাড়ি। এ অবস্থায় ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নেয়া প্রয়োজন স্বামী ওমর ফারুকের।

কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও মেলেনি কোনো গাড়ি। শেষে উপায় না পেয়ে ফোন দেন থানার ওসিকে। আর ফোন পেয়েই সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। নিজের গাড়িতেই ওই প্রসূতিকে পৌঁছে দেন হাসপাতালে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পেশায় দিনমজুর ওমর ফারুক পটিয়া উপজেলার চিবাতলী এলাকার বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে কোতোয়ালি এলাকায় থাকেন তিনি। শনিবার বিকেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নিতে গাড়ির খোঁজ করেন ওমর ফারুক। পরে না পেয়ে ফোন দেন থানার ওসিকে। এরপর ওসির গাড়িতে তার স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ফোন পেয়ে সঙ্গে সঙ্গে থানার ডিউটি অফিসারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলি। পরে আমার ব্যবহৃত গাড়িতেই তাকে হাসপাতালে পৌঁছে দেয়া হয়। জনগণের সহায়তায় আমরা সবসময় প্রস্তুত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status