ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
যে কারণে চীন বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা বানিয়েছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 July, 2021, 11:58 AM

যে কারণে চীন বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা বানিয়েছে

যে কারণে চীন বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা বানিয়েছে

বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা বানিয়েছে চীন। চীনের জিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় ২২০ একর জায়গা জুড়ে নির্মিত এই বন্দিশালায় ১০ হাজার বন্দিকে রাখা যাবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

বেশি সংখ্যক উইঘুর মুসলিমদের একসঙ্গে আটক রাখার পরিকল্পনার অংশ হিসেবে এই বন্দিশালা নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২২০ একর জায়গা জুড়ে নির্মিত এই বন্দিশালা আয়তনে ভ্যাটিকান সিটির দ্বিগুণ।সম্প্রতি এই বন্দিশালার বেশ কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

গত চার বছরে ছুরিকাঘাত আর বোমা হামলার অভিযোগ এনে এক লাখেরও বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমদের কারাবন্দি করেছে চীন।

চীন এসব মুসলিমদের আটকে রাখাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এসব বন্দিশালায় অনেক নিরপরাধ ব্যক্তিতেও আটকে রাখার অভিযোগ আছে।

২০১৯ সালের স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, প্রায় এক মাইল জায়গা জুড়ে নতুন একটি ভবন নির্মাণ করা হয়েছে।

এর আগে অবশ্য এই বন্দিশালা বানানোর বিষয়টি অস্বীকার করেছিল চীন। তবে ২০১৯ সালে আন্তর্জাতিকভাবে এ নিয়ে তীব্র সমালোচনার পর বিষয়টি স্বীকার করে বেইজিং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status