ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
অন্যকে ফাঁসাতে ব্যান্ডেজে রং মাখিয়ে থানায় যুবক, অতঃপর...
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 July, 2021, 8:43 PM

অন্যকে ফাঁসাতে ব্যান্ডেজে রং মাখিয়ে থানায় যুবক, অতঃপরins class=

অন্যকে ফাঁসাতে ব্যান্ডেজে রং মাখিয়ে থানায় যুবক, অতঃপর

রাজধানীর পল্লবীতে মিথ্যা অভিযোগে অন্যকে ফাঁসাতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। ওই যুবক মাথায় ব্যান্ডেজ পরা অবস্থায় থানায় গিয়ে ছিনতাইয়ের অভিযোগ করেন। এক পর্যায়ে পুলিশের কাছে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে।  

শুক্রবার রাত সাড়ে দশটায় পল্লবী থানায় এ ঘটনা ঘটে। প্রতারক যুবকের নাম আব্দুল জলিল।

এ নিয়ে শনিবার রাজধানীর পল্লবী থানার ওসি তার ফেসবুকে ওই যুবকের ভিডিও পোস্ট করে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো -

‘ওরে বাটপার রে !!!

পল্লবী থানায় এসেছিল মামলা করতে।

অভিযোগ- দুইজন গত রাতে সাড়ে ১০টায় মারপিট করে ২৭০০ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। বিষয়টি আমলে নিয়ে এসআই সজিব খানকে দায়িত্ব দেওয়া হল ছিনতাইকারীদের ধরার জন্য। এসআই সজিব সারাদিন পরিশ্রম করে দুইজনকে ধরেও নিয়ে আসল। জিজ্ঞাসাবাদে ও তদন্তে হিসাব মিলছিল না। বাকিটা ইতিহাস হয়ে থাকল।’

সূত্র জানায়, আব্দুল জলিল নামে ওই ব্যক্তি শুক্রবার সকালে পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন ২২ তারিখ বৃহস্পতিবার বাউনিয়াবাঁধ এলাকায় তার ২ হাজার ৭০০ টাকা ছিনতাই করে অজ্ঞাত দুই ব্যক্তি। অভিযোগের তদন্ত ভার দেওয়া হয় পল্লবী থানার এসআই সজিব খানকে। একই দিন দুজন ছিনতাইকারীকে ধরে থানায় নিয়ে আনেন এস আই সজিব। শুক্রবার রাতে অভিযোগকারী জলিলকে পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের কক্ষে ডেকে পাঠানো হয়। এ সময় অভিযোগকারী জলিলের মাথায় ব্যান্ডেজ লাগানো ছিল।

সূত্র আরো জানায়, জলিলের কথাবার্তার ধরন অস্বাভাবিক ও অসংলগ্ন মনে হলে পুলিশের সন্দেহ হয়। এসআই সজিব অভিযোগকারীর মাথার ব্যান্ডেজ খুলে ফেলেন। ব্যান্ডেজ খুলে উপস্থিত সবাই হকচকিয়ে যান। চারদিকে হাসির রোল পড়ে। তার মাথায় আঘাতের কোনো চিহ্ন নেই। ব্যান্ডেজে রং মাখানো ছিল। সঙ্গে সঙ্গে  জলিলের প্রতারণা প্রকাশ পায়।  অন্যকে ফাঁসাতে গিয়ে জলিল নিজেই ফেঁসে যান।

এ বিষয়ে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, জলিল প্রতরণা করেছে। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status