ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ইমরান খানকে হাড়িভাঙা আম উপহার পাঠালেন শেখ হাসিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 July, 2021, 7:48 PM

ইমরান খানকে হাড়িভাঙা আম উপহার পাঠালেন শেখ হাসিনা

ইমরান খানকে হাড়িভাঙা আম উপহার পাঠালেন শেখ হাসিনা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙা’ আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার পররাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার কোরবানির ঈদের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে ইসলমাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহার দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত।

এর আগে, ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এই উপহার বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করে।

বিখ্যাত ’হাড়িভাঙা’ আম উপহার গ্রহণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status