ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
লকডাউন অমান্য করায় মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 23 July, 2021, 5:16 PM
সর্বশেষ আপডেট: Friday, 23 July, 2021, 5:17 PM

লকডাউন অমান্য করায় মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশি গ্রেপ্তার

লকডাউন অমান্য করায় মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশি গ্রেপ্তার

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে নৈশভোজে অংশ নেওয়ায় মালয়েশিয়ায় ২৫ প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সরকারের জারি করা ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের লকডাউনে আটক ২৫ জনের প্রত্যেককে ৫ হাজার রিঙ্গিত করে জরিমানাও করেছেন দেশটির আদালত।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জুলাই) দেশটির পেনাং রাজ্যের জর্জটাউন শহরের বাতু মুওংয়ের একটি বাড়িতে ঈদুল আজহার রাতে ভোজের আয়োজন করেছিলেন এসব প্রবাসী। পরে ঘটনাস্থল থেকে ওই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের অভিযোগ করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটকরা সবাই একই কোম্পানির নির্মাণ শ্রমিক। তাদের সবার বয়স ২৩ থেকে ৪১ বছরের মধ্যে।
আদালত সূত্রে জানা যায়, ২৩ জুলাই আদালতের বিচারক নরসালহা হামজাহ এ মামলায় দোষ স্বীকার করার পর তাদের প্রত্যেককে ৫ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক ২৫ জনের মধ্যে ২১ জনের বৈধ নথিপত্র থাকলেও বাকিদের কাছে দেশটিতে থাকার বৈধ নথিপত্র ছিল না বলেও জানিয়েছেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status