ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
করোনায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া; ১৭ দিনে ১১৪ চিকিৎসকের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 July, 2021, 1:02 PM

করোনায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া; ১৭ দিনে ১১৪ চিকিৎসকের মৃত্যু

করোনায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া; ১৭ দিনে ১১৪ চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটিতে করোনায় ১৭ দিনে ১১৪ জন চিকিৎসক মারা গেছেন। রবিবার ইন্দোনেশিয়ার ডক্টর্স অ্যাসোসিয়েশন (আইডিআই) এ তথ্য জানিয়েছে।

আইডিআই'র তথ্য মতে, ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত মোট ৫৪৫ জন চিকিৎসক মারা গেছেন। সেই হিসেবে মাত্র ১৭ দিনে মারা গেছেন ২০ শতাংশ চিকিৎসক।
আইডিআই কর্মকর্তা মহেসা পারানাদিপা জানিয়েছেন, তারা উদ্বিগ্ন যে, চিকিৎসা ব্যবস্থা এই ধাক্কা সামাল দিতে পারবে না।

তিনি বলেছেন, ‘আমরা কার্যক্ষমতায় সম্ভাব্য ধসের ব্যাপারে উদ্বিগ্ন। এটা সরকারের দেওয়া পরিসংখ্যান।’

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী দেশটিতে সোমবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৭৭, ৪৭৬ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৭৩,৫৮২ জনের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status