ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
মোশাররফ করিম-বৈশাখী টিভিসহ আরো ৩ জনের বিরুদ্ধে মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 8:35 PM

মোশাররফ করিম-বৈশাখী টিভিসহ আরো ৩ জনের বিরুদ্ধে মামলা

মোশাররফ করিম-বৈশাখী টিভিসহ আরো ৩ জনের বিরুদ্ধে মামলা

অভিনেতা মোশাররফ করিম, বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষসহ আরো তিন জনের বিরুদ্ধে কুমিল্লার এক আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী।

রোববার (১৮ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লা জেলা বার এসোসিয়েশনের অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী।

মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে বাদী সূত্রে জানা গেছে।

বাদী পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্টে রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status