ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
ডোনাল্ড ট্রাম্পের ডেটিং প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তিনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 7:09 PM

ডোনাল্ড ট্রাম্পের ডেটিং প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তিনি

ডোনাল্ড ট্রাম্পের ডেটিং প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তিনি

জনপ্রিয় হলিউড অভিনেত্রী সালমা হায়েক নিয়মিতভাবেই সংবাদ শিরোনাম হয়ে থাকেন। সুন্দর চেহারা আর আকর্ষণীয় ফিগারের অধিকারী মেক্সিকান-লেবানিজ নায়িকা যা করেন তাই লুফে নেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তরা। ২০১৭ সালে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেটিং প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

সালমা হায়েকের সবচেয়ে আলোচিত কাজ ফ্রিদা মুভিতে মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর ভূমিকায় অভিনয় করা হলেও বাংলাদেশে তিনি ডেসপেরাডো মুভি দিয়ে লাখো তরুণের হৃদয় জয় করেছেন।

এবার সেই ডেসপেরাডো মুভিতে জনপ্রিয় নায়ক এন্টনিও ভ্যান্ডারেসের বিপরীতে বহুল আলোচিত যৌন দৃশ্যে অভিনয় করা নিয়ে মুখ খুলেছেন সালমা হায়েক। সোমবার অনুষ্ঠিত জনপ্রিয় সাপ্তাহিক পডকাস্ট আর্মচেয়ার এক্সপার্টে সালমা হায়েক বলেন, মুভিতে চুক্তিবদ্ধ হবার সময় আমি জানতান না তাতে যৌন দৃশ্য রয়েছে। মুভির কাজ শুরু হওয়ার পরই আমি সেটা জানতে পারি। ছবির পরিচালক রদ্রিগেজ আমার ভাইয়ের মতো আর তার (তখনকার) স্ত্রী এলিজাবেথও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বলা হয়, ওই দৃশ্যের শুটিংয়ের সময় শুধু আমরা চারজনই সেটে থাকবো।

স্মৃতিচারণ করে তিনি বলেন, 'যখন আমরা শুটিং শুরু করতে যাচ্ছিলাম, তখন আমি কাঁদতে শুরু করি। আমি জানি না যে আমি কি এটা করতে পারবো! আমার ভয় করছে! যেসব কারণে ভয় পেয়েছিলাম তার মধ্যে অন্যতম হল ভ্যান্ডারেস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status