ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দিলেন সাংসদ নাজিম
আবদুল কাদির, ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 18 July, 2021, 6:22 PM

অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দিলেন সাংসদ নাজিম

অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দিলেন সাংসদ নাজিম

করোনাকালে চলমান পরিস্থিতি মোকাবেলায় ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় কর্মহীন, দুস্থ ও অসহায় ৭০০ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। রবিবার(১৮ জুলাই) দুপুরে গৌরীপুর মহিলা কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সামগ্রীর প্যাকেটে বিতরণ করা হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ'র সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। 


এতে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সহ সভাপতি গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ রহুল আমিন, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মুকতাদির শাহিন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ছোটন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক উমর ফারুক, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status