ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
রাস্তায় ছটফট করছিলো যুবকটি, এগিয়ে গেলেন না কেউ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 July, 2021, 3:56 PM

রাস্তায় ছটফট করছিলো যুবকটি, এগিয়ে গেলেন না কেউ

রাস্তায় ছটফট করছিলো যুবকটি, এগিয়ে গেলেন না কেউ

রাস্তায় যন্ত্রণায় ছটফট করছিলেন এক যুবক। তাকে দেখতে ভিড় করেন উৎসুক লোকজন। অনেকে ভিডিও করেছেন দূর থেকে। তবে কেউ যুবককে উদ্ধার করে হাসপাতালে নেননি। খবর পেয়ে পুলিশ এসে ছুরিকাহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কলেজ সড়কের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম শরীফ। তিনি শ্রীমঙ্গলের শহরতলির শাহজিবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে।

এদিকে রাস্তায় পড়ে যুবকের ছটফট করার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতে মারাত্মক আহত ওই যুবক রাস্তায় পড়ে ছটফট করছেন। লোকজন এগিয়ে গেলে যুবক নিজের নাম শরীফ বলে জানান এবং সজীব নামে শান্তিবাগ এলাকার এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করার কথা উল্লেখ করেন। শহরতলির শাহজিবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান যুবক।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এসে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই শরীফ মারা যান।

পুলিশের একটি সূত্র বলছে, শরীফ ও তার বন্ধু সজীব শনিবার বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর সেই কক্ষে তারা কিছু সময় অবস্থান করেন। বেলা ৩টা ২৫ মিনিটে তারা ওই হোটেলে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বিকেল চারটার দিকে তারা দুজন একসঙ্গে বেরিয়ে যান। শহরের একটি পেট্রলপাম্পের সামনে সন্ধ্যার দিকে দুজনকে ঝগড়া করতে দেখা গেছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, অভিযুক্ত সজীবকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে। তাকে ধরতে পারলেই ঘটনার কারণ জানা যাবে। এ ঘটনায় অনেক আলামত সংগ্রহ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status