ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
স্কুলে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 3:54 PM

স্কুলে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

স্কুলে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

ঝালকাঠির রাজাপুরে স্কুলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে মামলা করেন।

অভিযুক্তরা হলো- উপজেলার লেবুবুনিয়া এলাকার মো. আনোয়ার আকনের ছেলে মো. রাহাত আকন (২০), অজ্ঞাত এলাকার ছেলে মো. রাকিব (২২)।

মামলাসূত্রে জানা গেছে, রাহাত আকন ও ভুক্তভোগী নারীর শ্বশুরবাড়ি একই এলাকায় হওয়ায় তাদের মধ্যে পরিচয় ছিলো। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাহাত, রাকিবসহ অজ্ঞাতরা ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে যায় এবং রাহাত গৃহবধূকে ডাক দেয়।

রাহাত পূর্ব পরিচিত হওয়ায় গৃহবধূ দরজা খুলে বাহিরে বের হলে অভিযুক্তরা তার সঙ্গে কথা বলার জন্য পাশেই একটি স্কুলের মধ্যে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত রাকিব তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং অন্যরা পাহারায় ছিলো। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status