ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
যে বাঙালি আলেম এবার হজের খুতবা অনুবাদ করবেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 2:19 PM
সর্বশেষ আপডেট: Sunday, 18 July, 2021, 2:21 PM

যে বাঙালি আলেম এবার হজের খুতবা অনুবাদ করবেন

যে বাঙালি আলেম এবার হজের খুতবা অনুবাদ করবেন

গত বছরের ন্যায় এবারও  পবিত্র হজের আরবি খুতবা অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও অনুবাদ করা হবে। আগামী সোমবার হজ বা আরাফার দিন। এ দিন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন কাবার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি।

দুই পবিত্র মসজিদের খাদেম কর্তৃক গৃহীত হারামাইন শরীফাইন ও আরাফার খুতবার তাৎক্ষনিক অনুবাদ প্রকল্পের অংশ হিসেবে মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ এ তথ্য জানিয়েছে।

বাংলাসহ অন্য যে ৯টি ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা তা হলো- ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (স.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

মহামারি করোনাভাইরাসের কারণে এবারও ‘সীমিত আকারে’ হজ পালনের পরিকল্পনা করেছে সৌদি আরব। এবছর হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের কক্সবাজার জেলার মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমান। তিনি বর্তমানে মক্কা ইসলামী সেন্টারে দাঈ হিসেবে কাজ করছেন।

মাওলানা আ.ফ. ম ওয়াহীদুর রহমান প্রথমে হজের খুতবা সম্প্রচার প্রকল্পে বাংলা অনুবাদক হিসেবে ২০২০ সালে মনোনীত হোন। সে বছর তিনি বেশ সুনামের সঙ্গে অনুবাদ করে সাড়া ফেলেছেন। এরপর চলতি বছর সৌদি সরকার ‘আরাফা ও হারামাইন-শরীফাইন খুতবা অনুবাদ প্রকল্প’কে স্থায়ী প্রকল্প হিসেবে অনুমোদন দেয়।

মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমানের জন্ম কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া পূর্ব‌ বোমাঙখিল গ্রামে। তার পিতা মরহুম মাওলানা ইসমাইল। তিনি বর্তমানে সৌদি আরবে মক্কা ‘উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে’ পিএইচডি গবেষণায় রত আছেন।

আরাফা ও হারামাইন-শরীফাইন খুতবা অনুবাদ প্রকল্পতে মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমানের সঙ্গে গত বছর ছিলেন বাংলাদেশি আরও দুজন আলেম। যারা উম্মুল ক্বরা ইউনিভার্সিটির ছাত্র। এ বছরও আরও তিনজন বাঙালি আলেম রয়েছেন। তারাও উম্মুল ক্বরা ইউনিভার্সিটির শিক্ষার্থী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status