ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
শূন্যর রেকর্ডে সবাইকে ছাড়িয়েছেন তামিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 3:50 PM

শূন্যর রেকর্ডে সবাইকে ছাড়িয়েছেন তামিম

শূন্যর রেকর্ডে সবাইকে ছাড়িয়েছেন তামিম

দেশের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল। ওপেনিংয়েও তামিমই সেরা এখন পর্যন্ত। সফলতা যেমন পেয়েছেন, তেমন বাজে রেকর্ডও গড়েছেন।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে রানের খাতা না খুলেই বিদায় নেন ওপেনার তামিম ইকবাল। তাতেই ছাড়িয়ে গেলেন দেশের সবাইকে।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দেশের ব্যাটসম্যানদের মধ্যে শূন্য রানে সর্বোচ্চবার আউট হবার রেকর্ড দখলে নিয়েছেন তিনি। এতদিন ওয়ানডে ক্রিকেটে ১৮বার শূন্য রানে আউট হয়ে শীর্ষে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। যৌথ ভাবে ছিলেন তামিম।

তবে আজকে ১৯তম বার শূন্য রানে আউট হয়ে ছাড়িয়ে গেলেন হাবিবুল বাশারকেও। তিন নম্বরে যৌথভাবে রয়েছেন ১৫বার শূন্য রানে আউট হওয়া মাশরাফী বিন মোর্ত্তজা ও মোহাম্মদ রফিক। এরপর রয়েছেন মোহাম্মদ আশরাফুল (১৩)।

সব ফরম্যাটেও তামিম ইকবাল সবার শীর্ষে। ৩৪বার আউট হন শূন্য রানে। এরপর মাশরাফী (৩৩), আশরাফুল (৩১), মুশফিকুর রহিম (২৬) ও হাবিবুল বাশার (২৫)।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ওপেনারদের মধ্যে সনাৎ জয়াসুরিয়া ২৯ বার শূন্য রানে আউট হয়ে রয়েছেন শীর্ষে, এরপর রয়েছেন ২৩ বার শূন্য রানে আউট হওয়া ক্রিস গেইল। তিন নম্বরে থাকা তামিমের ১৯ বার শূন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status