ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘একা থাকতে দাও, এক বছর ঘুমোতে চাই’, আচমকা কেন এই দাবি পূজার?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 July, 2021, 7:39 PM

‘একা থাকতে দাও, এক বছর ঘুমোতে চাই’, আচমকা কেন এই দাবি পূজার?

‘একা থাকতে দাও, এক বছর ঘুমোতে চাই’, আচমকা কেন এই দাবি পূজার?

একরত্তি ছেলে কৃশিবের দুষ্টুমিতে নাজেহাল বলিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি ওরফে পূজা বোস। ঘুমাতে চান, তবে এক বেলার জন্য নয়। টানা এক বছরের জন্য ঘুমোতে চান তিনি! ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে তেমনই ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী।

ভিডিওতে বিনা মেকআপে বাড়ির পোশাকে দেখা যায় অভিনেত্রীকে।

ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পূজা জানিয়েছেন, 'মাম্মা কিন্তু মজা করছে, আমাকে কখনো একা ছেড়ে যেও না। কখনোই না। কিন্তু আমাকে এক বছরের জন্য ঘুমোতে দাও।'

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে 'লিভ মি অ্যালোন' গানটি। যার বাংলা অর্থ, 'আমাকে একা থাকতে দাও।' ভিডিও দেখে মনে হচ্ছে একরত্তি ছেলে কৃশিবের কাছে মাম্মি পূজার আবেদন কিছুক্ষণ তাকে একা থাকতে দেওয়ার জন্য। যদিও পুরো বিষয়টা মজার ছলের করেছেন অভিনেত্রী তা বোঝা যাচ্ছে।

দিন দুয়েক আগেই ছেলের প্রথম গুটি গুটি পায়ে হাঁটার ভিডিও শেয়ার করেছেন পূজা। একরত্তি কৃশিবকে দেখা যাচ্ছে মায়ের পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে।

মা-ছেলের এই মিষ্টি ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা। কমেন্টবক্সে উপচে পড়ছে অনুরাগীদের ভালোবাসা।

গত বছর নভেম্বরে মা হয়েছেন পূজা। কোল আলো করে এসেছে ফুটফুটে কৃশিব। মাসখানেক আগে 'হইচই'তে মুক্তি পেয়েছে পূজা-অভিনীত 'পাপ ২'। আপাতত ছেলের সঙ্গেই সময় কাটাতে দেখা যাচ্ছে 'গ্রেট গ্র্যান্ড মাস্তি' অভিনেত্রীকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status